ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ক্ষুরাসহ নানা রোগে মারা যাচ্ছে গরু

ক্ষুরাসহ নানা রোগে  মারা যাচ্ছে গরু

জামালপুরের সরিষাবাড়ীতে গরুর ক্ষুরা রোগ ও লিভার সংক্রমণ রোগের প্রকোপ দেখা দিয়েছে। গত কয়েকদিনে এ রোগে আক্রান্ত হয়ে এ উপজেলায় বিভিন্ন স্থানে প্রায় ২২টি গরু মারা যাওয়ার ঘটনা ঘটেছে। এদিকে ক্ষুরা রোগের কারণে এ উপজেলার গবাদি পশু খামারিদের অনেকেই দুশ্চিন্তায় পড়েছেন বলেও জানান খামারিরা। কিন্তু উপজেলা প্রাণিসম্পদ অফিস বলছে গবাদি পশু খামারিদের দুশ্চিন্তিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে। কেননা ভাইরাসজনিত গরুর এ ক্ষুরা রোগের চিকিৎসা দেওয়া হলে গরু মারা যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না।

খামারিদের সূত্রে জানা গেছে, গরুগুলোর মধ্যে এ রোগের প্রকোপ বেশি দেখা দিয়েছে। এ রোগের লক্ষণ হিসেবে প্রথমে জ্বর দেখা দেয় এরপর কাঁপুনি শুরু হয়ে মুখ দিয়ে লালা পড়তে থাকে। রোগের প্রাথমিক চিকিৎসা দিলেও তা কোনো কাজে আসছে না বলে জানান খামারিরা।

উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চরগাছ বয়ড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে নাজমুল ইসলাম বলেন, খামারে ছোট-বড় মিলিয়ে ১১টি গরু ছিল। সম্প্রতি এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ৩টি বাছুর (ছোট গরু) ও ১টি বড় গরু মারা যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত