ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে পুকুর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ নিহত দুই

সিরাজগঞ্জে পুকুর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ নিহত দুই

সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার গোয়াল পাড়া গ্রামের সরকারি পুকুর দখল কেন্দ্র করে প্রভাবশালী দুই গ্রুপের ব্যাপক সংঘষের্র ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে ওই গ্রামের মৃত মনছের আলীর ছেলে ইসমাইল হোসেন ও ময়দান আলীর ছেলে আব্দুস সালাম নিহত হয়েছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত সরকারি পুকুরটি একই গ্রামের আসমত আলী লিজ নেয় এবং পরবর্তীতে মসজিদের উন্নয়ন কল্পে ছেড়ে দেওয়া হয়। এ পুকুর দখল নিয়ে দীর্ঘদিন ধরে প্রভাবশালী দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এরই জের ধরে গতকাল সোমবার সকালে প্রতিপক্ষ পুকুর দখল করতে গিয়ে উভয়গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সংঘর্ঘে কমপক্ষে ১৫ জন আহত হয়।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ও বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত