
সাতক্ষীরার কলারোয়া থেকে তানিয়া খাতুন নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার লোহাকুড়া গ্রামের তার স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার হয়। তিনি উপজেলার লোহাকুড়া গ্রামের সান্ডু মিয়ার স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তানিয়া খাতুনের বাবার বাড়ি বরগুনা জেলায়। মোবাইল ফোনের মাধ্যমে দুই বছর আগে সাতক্ষীরার কলারোয়া উপজেলার লোহাকুড়া গ্রামের সান্ডুর সঙ্গে তানিয়ার বিয়ে হয়। গত রোববার রাতে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে কলারোয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় ফাঁস দেওয়া তানিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছেন পুলিশ।