ঢাকা শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

রাঙামাটিতে যাত্রীবাহী বাস উল্টে আহত ১৯

রাঙামাটিতে যাত্রীবাহী বাস উল্টে আহত ১৯

রাঙামাটির নানিয়ারচর উপজেলা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে সাপছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে অন্তত ১৯ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসটির চালক পালিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে প্রায় ৫০ জন গার্মেন্টস শ্রমিক একটি বাস রিজার্ভ করে চট্টগ্রামে কর্মস্থলে ফিরছিলেন। পথে সাপছড়ি এলাকার একটি ঢালু সড়কে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পাহাড়ে ধাক্কা লেগে উল্টে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠান।?

?বাসের যাত্রী রিপ চাকমা জানান, নানিয়ারচর উপজেলা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা বাসটি সাপছড়ি এলাকায় ঢালু সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

?এদিকে ?দুর্ঘটনার খবর পেয়ে কাউখালী ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার মো. আব্দুল মান্নানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। ?রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, আহত ১৯ জনের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৮ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। গুরুতর আহত তুহিন চাকমা নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত