ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

নরসিংদীতে চোরাই ৪২০ লিটার ডিজেলসহ আটক দুই

নরসিংদীতে চোরাই ৪২০ লিটার ডিজেলসহ আটক দুই

নরসিংদীর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৪২০ লিটার চোরাই ডিজেল তেলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ আবুল কায়েস আকন্দ জানান, গতকাল বুধবার দুপুরে ডিবির এসআই সাইফুল ইসলাম ও এসআই ওবায়েদ উল্লাহ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। এ সময় নরসিংদীর বেলাব থানাধীন নারায়ণপুর বাসস্ট্যান্ড থেকে প্রায় ২০০ গজ পূর্বে ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর পাশে মেসার্স রহিজ মিয়া এন্টারপ্রাইজ নামক একটি দোকানে অভিযান চালানো হয়।

অভিযানে দোকানের ভেতর থেকে চোরাই ৪২০ লিটার ডিজেল তেল উদ্ধার করা হয় এবং এ ঘটনায় দুইজনকে আটক করা হয়। আটকরা হলেন- রহিজ মিয়া ও শফিকুর রহমান। তারা উভয়েই রায়পুরা উপজেলার সায়দাবাদ এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, এ ঘটনায় বেলাব থানায় মামলা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত