
মাদারীপুরের শিবচর থেকে ডাকাতিকৃত তেলের ট্রাকসহ ২ ডাকাতকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ? এ সময় ডাকাতির সময় ভয় দেখাতে ভয় দেখাতে ব্যবহৃত পুলিশের খোয়া যাওয়া সাউন্ড গ্রেনেড, টিয়ার সেলসহ বিভিন্ন সরঞ্জাম, তেল বিক্রির টাকা উদ্ধার করা হয়েছে?
পুলিশ জানায়, গত ১৩ এপ্রিল রাতে ট্রাক ড্রাইভার ইছরাফিল হোসেন মিয়া ও হেল্পার আবু বক্কর ঢাকা হতে ২৫ লাখ টাকা মূল্যের ৭৫ ব্যারেল পামওয়েল ১৩৯৫০ (তের হাজার নয়শত পঞ্চাশ) লিটার তেল ট্রাক ভর্তি করে ঝিনাইদহ এর উদ্দেশে রওনা করেন। পথিমধ্যে গত রাত অনুমান সাড়ে বার শরীয়তপুর জেলার নাওডোবা এলাকায় পৌছালে একটি পিকআপ তেল ভর্তি ট্রাকটি বেরিকেড দিয়ে একদল ডাকাত তেল ভর্তি ট্রাকের নিয়ন্ত্রণ নেয়। ডাকাতদল ট্রাক ড্রাইভার ও হেল্পারকে ধারালো চাপাতি দিয়ে হাটু ও মাথায় আঘাত জখম করে মধ্যরাতে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরের কান্দি এলাকায় এক্সপ্রেসওয়ের রাস্তার পাশে হাত, পা ও চোখ বেধে ফেলে রেখে তেল ভর্তি ট্রাক নিয়ে ঢাকার দিকে চলে যায়। পরবর্তীতে শিবচর থানায় একটি ডাকাতি মামলা রুজু হয়। ঘটনার পর মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদেরের নেতৃত্বে শিবচর থানা পুলিশ বিশেষ টিম গঠন করে অভিযান শুরু করে? তথ্য প্রযুক্তির সহায়তা এবং বিভিন্ন মাধ্যমে ডাকাতদের শনাক্ত ও অবস্থান নির্ণয় করে পুলিশ টিমটি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার ও সোঁনারগাও, নরসিংদী ও কুমিল্লা জেলায় অভিযান চালায়। অভিযানে রবিবার রাতে লুন্ঠিত ট্রাক ও তেল বিক্রির নগদ ১,৯২,০০০/- (এক লক্ষ বিরানব্বই হাজার) টাকা এবং বাংলাদেশ পুলিশের ০৪টি সাউন্ড গ্রেনেড, ০৩টি টিআর গ্যাস, ০১টি ব্যাটন এবং ০১টি হেলমেট উদ্ধার হয়? এ সময় ডাকাত দলের দুই সদস্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাওয়ের বৈদেরবাজারের রামভদ্রেরবাগ গ্রামের নুর মোহাম্মদের ছেলে আজিজুল ও একই উপজেলার গাজী রহমানের ছেলে মোকলেসকে গ্রেপ্তার করা হয়।
সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদের বলেন, ডাকাতদলের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহতসহ উদ্ধারকৃত মালামাল ও গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ চলমান রয়েছে। মাদারীপুর জেলা পুলিশ ডাকাতি, ছিনতাই, হত্যাসহ বিভিন্ন অপরাধ দমনে সর্বদা সচেষ্ট রয়েছে?