
চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে হাজীগঞ্জ থানার এসআই (নিঃ) এ কে এম ইউনুছ সঙ্গীয় ফোর্স নিয়ে অবৈধ মাদক উদ্ধার এবং গ্রেফতারি পরোয়ানা তামিলের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের তারালিয়া এলাকা থেকে মো. নুরুল আমিন ওরফে নুরু (৫৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।নুরুল আমিন তারালিয়া পশ্চিমপাড়া (নন্দী বাড়ি) এলাকার আব্দুর রশিদ ও রাশিদা বেগমের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গ্রেফতারের পর তার দেহ তল্লাশি করে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়।
এ ঘটনায় এসআই এ.কে. এম ইউনুছ বাদী হয়ে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।