
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নান্দবার গ্রামে বজ্রপাতে শান্ত (২৮) নামের এক যুবকে মৃত্যু হয়েছে। এঘটনায় নাহিদ নামের আরেক যুবক আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা ৮ দিকে ঝড়-বৃষ্টির মধ্যে দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। নিহত শান্ত উপজেলার নান্দবার গ্রামের জাহাঙ্গীরের ছেলে।নিহতের এক স্বজন বলেন, সন্ধ্যার পর ঝড়ো হাওয়ার সময় নাহিদ ও শান্ত ঘরের ছাদের উপর ছিল। এ সময় বজ্রপাতে পাশেই একটি গাছে আগুন লাগে। ঠিক এই মুহুর্তে দুজনই বজ্রপাতে আহত হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে শান্তকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।