
সিরাজগঞ্জ জেলা কারাগারে পুরুষ ও মহিলা কারাবন্দিদের মধ্যে লুঙ্গি শাড়ি ও শিশুদের নতুন জামাকাপড় বিতরণ করা হয়েছে। ঈদের আগের দিন এসব সামগ্রী বিতরণসহ ঈদের দিন কারাবন্দিদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত জেলা কারা কর্তৃপক্ষ সবার জীবনে ঈদ আনন্দ বয়ে আসুক এমন উদ্যোগ গ্রহণ করা হয়। মানবিক মূল্যবোধ ও আনন্দ ভাগাভাগির অংশ হিসেবে এ উদ্যোগে কারাগারে অবস্থানরত বন্দি ও তাদের শিশু সন্তানরাও ঈদের আনন্দ উপভোগ করতে পারে এবং আনন্দ উৎসবে কারাবন্দিরা জেলা কারাগার মাঠে ঈদের জামায়াত আদায় করেন। এছাড়া মহিলা বন্দিরা আনন্দঘন মেহেদী উৎসব পালনের ব্যবস্থা করা হয়। আর ঈদের জামায়াতের আগে রঙ্গিন বেলুন উড়ানো খেলনায় শিশুরা আনন্দিত এবং সেইসঙ্গে দেশীয় খেলাধুলায় উৎসবমুখর হয়ে ওঠে জেলা কারাগার। ঈদের দিন বিকালে সাংস্কৃতিক পরিবেশন করা হয় কারাগার অভ্যন্তরে।
এসব অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেল সুপার রফিকুল ইসলাম। এদিকে ঈদের পরদিন বন্দিদের স্বজনদের ফুলেল শুভেচ্ছাবরণ এবং কারাগারে সৌহার্দ্য ও আন্তরিকতায় স্বজনদের ওয়েলকাম ড্রিংকস প্রদান করা হয়। এ অনুষ্ঠানে জেলার দিলীপ কুমার রায়, ডেপুটি জেলার ইকবাল মাহমুদ রুমান, হিসাবরক্ষক মোয়াজ্জেম হোসেন, সাদেকুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।