ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

বজ্রপাতে তিন নারী আহত

বজ্রপাতে তিন নারী আহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন সীমান্তবর্তী শ্যামপুরে বজ্রপাতে ৩ জন নারী গুরুতর আহত হয়েছে। এ সময় একটি হালের বলদ নিহত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা ৭ টায় দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলার শ্যামপুর গ্রামের বক্স মিয়ার স্ত্রী মহিমা খাতুন (৫২), রাশেদুলের স্ত্রী আফসানা বেগম (২২) ও শাকিলের স্ত্রী রাবেয়া খাতুন (২৫)।

আহতদের মধ্যে মহিমার অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার শ্যামপুর গ্রামের সেন্টু বাড়ির ছাদের উপর বজ্রপাতের ঘটনা ঘটে। এতে সেন্টুর গোয়ালে থাকা একটি হালের বলদ নিহত হয়। এরপর পার্শ্ববর্তী বাড়ির উঠোনে থাকা মহিমা খাতুন, আফসানা বেগম ও রাবিয়া খাতুন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত