ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

বজ্রপাতে কৃষকের মৃত্যু

বজ্রপাতে কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চড়ুইমুড়ি গ্রামে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষক রকিবুল ইসলামের (২৫) মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের দুলাল হোসেনের ছেলে। উল্লাপাড়া মডেল থানার ওসি মুক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত শনিবার বিকালে গরুর খাবারের জন্য পাশের খোলা মাঠে ঘাস কাটতে যায় ওই কৃষক। এ সময় হালকা বৃষ্টি হচ্ছিল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত