ঢাকা মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

কলমাকান্দায় দুই ভুয়া পুলিশ সদস্য আটক

কলমাকান্দায় দুই ভুয়া পুলিশ সদস্য আটক

নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন থেকে এক ব্যক্তিকে পুলিশ পরিচয়ে আটক করে কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের আমবাড়ী এলাকায় নিয়ে আসার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় দুই ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে কলমাকান্দা থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা গ্রামের সুজাত মিয়া ও সিজন মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সকালে কয়েকজন ব্যক্তি নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন থেকে এক আসামিকে নিয়ে কলমাকান্দার পোগলা ইউনিয়নের আমবাড়ী এলাকায় আসে। তাদের আচরণ ও পরিচয় নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হলে বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু হয়। পরে দুপুরের দিকে স্থানীয় জনতা সুজাত মিয়া ও সিজন মিয়াকে এবং তাদের হেফাজতে থাকা ওই আসামিকে আটক করে কলমাকান্দা থানা পুলিশকে খবর দেয়। তবে এ সময় পুলিশ পরিচয়দানকারী আরও কয়েকজন ব্যক্তি জনতার উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমবাড়ী বাজার এলাকা থেকে আটক দুই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। একই সঙ্গে তাদের মাধ্যমে নিয়ে আসা ওই আসামিকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একজোড়া হ্যান্ডকাফ জব্দ করা হয়েছে। এসব সরঞ্জাম ব্যবহার করে তারা নিজেদের পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিচ্ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

বর্তমানে আটক দুই ব্যক্তিকে কলমাকান্দা থানা পুলিশের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

কলমাকান্দা থানার ওসি (তদন্ত) সজল সরকার বলেন, ‘স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও হ্যান্ডকাফ জব্দ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত