ঢাকা মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

আশুলিয়ায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০

আশুলিয়ায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০

আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে চালককে অজ্ঞান করে অটোরিকশা চুরি চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশাও উদ্ধার করা হয়। গতকাল সোমবার দুপুরে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানানো হয়, গত ৭ ও ৮ জুন বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে মাদক, দেশীয় অস্ত্র ও চোরাই অটোরিকশাসহ একাধিক মামলায় আসামিদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে অটো চুরি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে ১৪৫ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। দক্ষিণ বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ আরও তিনজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত