
নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌর বাজারকে যানজট মুক্ত রাখতে এমপি নজরুল ইসলাম আজাদ কর্তৃক তার পিতার নামে প্রতিষ্ঠিত মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে নিয়োগকৃত চার জন ট্রাফিক কর্মীর মধ্যে ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। গত সোমবার তাদেরকে ইউনিফর্ম পরিয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আড়াইহাজার পৌর প্রশাসক মো. আসাদুর রহমান।
এমপি নজরুল ইসলাম আজাদের প্রয়াত পিতার নামে প্রতিষ্ঠিত মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে নিয়োগকৃত ট্রাফিক কর্মীদের বেতন ভাতা দেওয়া হবে বলে জানা গেছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুর রহমান, গতকাল থেকে বাজারে রাস্তার পাশে ফুটপাতে কোনো প্রকার দোকানপাট, ভ্যানগাড়ীতে দোকানপাট এসব না বসার কথা বলেন। যদি বসে তা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় উপজেলা সহকারী কমিশনরা (ভুমি) মোস্তাফিজুর রহমান ইমন, থানার ওসি সবজেল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ইউছুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহাম্মেদ, পৌর বিএনপির সভাপতি আহাম্মদউল্লাহসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।