ঢাকা বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নগরের কোতোয়ালী থানায় করা একটি ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি দেলোয়ার মালকে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তার দেলোয়ার মাল ভোলার চরফ্যাশন উপজেলার আমেনাবাদ এলাকার মৃত আব্দুল ওহাব মালের ছেলে। র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, কোতোয়ালী থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি দেলোয়ার মাল রাঙামাটির কাপ্তাই এলাকায় অবস্থান করছেন। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার সন্ধ্যায় কাপ্তাই থানার নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) করা হয়েছে। আসামে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত