ঢাকা বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

সড়ক দুর্ঘটনায় যুবদল ও ছাত্রদল নেতা নিহত

সড়ক দুর্ঘটনায় যুবদল ও ছাত্রদল নেতা নিহত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)-এর একটি বর্জ্যবাহী ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী যুবদল ও ছাত্রদল নেতা নিহত হয়েছেন। নিহতরা হলেন- পটুয়াখালী জেলার দশমিনা থানার চাঁদপুরা গ্রামের বাদশা মিয়ার ছেলে মাসুম বিল্লাহ (২৭), অপরজন চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মুক্তিরকান্দি গ্রামের নান্নু সরদারের ছেলে আব্দুল কাদির জিলানি (২৬)। নিহত মাসুম বিল্লাহ বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকার বাসিন্দা ও স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। অপরদিকে নিহত আব্দুল কাদির জিলানি বর্তমানে ফতুল্লার দেলপাড়া এলাকার বাসিন্দা এবং ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত