ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে বিশেষ নির্দেশনা

চুয়াডাঙ্গায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে বিশেষ নির্দেশনা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার। এ সময় তিনি প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যালয়ভিত্তিক উত্তম চর্চা জোরদারে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। গত মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও উত্তম চর্চা বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীনুর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলাউদ্দীন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, একটি শিশুর সুষ্ঠু বিকাশ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয়, পরিবার এবং সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলা, শিক্ষকদের দায়িত্বশীল ও কার্যকর পাঠদান নিশ্চিত করা এবং অভিভাবকদের সন্তানদের শিক্ষা কার্যক্রমে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। সবায় ডিসি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা, সংস্কৃতিচর্চা এবং সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি এবং শিশুদের মধ্যে নৈতিক মূল্যবোধ গড়ে তোলার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে বক্তারা প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তারা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এর আগে জেলা প্রশাসক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষা কার্যক্রম তদারকি করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত