
দেবহাটায় অপসিজন তরমুজ আবাদ সম্প্রসারণে উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষকদের মধ্যে বিনামূল্যে তরমুজ বীজ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মধ্যে তরমুজ বীজ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা জয়দেব কুমার। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে এরইমধ্যে যে সমস্ত এলাকায় অপসিজন তরমুজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ভাল সে সমস্ত এলাকার কৃষকদের মধ্যে ৭০ জন কৃষককে বিনামূল্যে এই বীজ করা হয়েছে। এই অপসিজন তরমুজ চাষে এরইমধ্যে দেবহাটা উপজেলা লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে। তাই এই চাষ সম্প্রসারনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।