ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

টাঙ্গাইলে গাছের চারা বিতরণ

টাঙ্গাইলে গাছের চারা বিতরণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে টাঙ্গাইলে ব্যতিক্রমী ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী সংগঠন ‘সবুজ পৃথিবী’। গতকাল বুধবার দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ এবং লৌহজং নদীর তীরে বৃক্ষরোপণ করা হয়।

এদিন সকালে টাঙ্গাইল শহিদ মিনার প্রাঙ্গণে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। সবুজ পৃথিবীর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সহিদ মাহমুদের সভাপতিত্বে চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, শাপলা ইউনিভার্সাল সোসাইটির নির্বাহী পরিচালক আমির হোসেন বাবু।

অনুষ্ঠানে বিশেষ ছিলেন, উবিনীগ টাঙ্গাইলের সমন্বয়ক রবিউল ইসলাম চুন্নু, সবুজ পৃথিবী ধামরাই শাখার সভাপতি সাইদ আল মামুন, টাঙ্গাইল শাখার যুগ্ম-সম্পাদক এরফানুজ্জামান রুনু, মীর শামীমুল আলম, হাসান আহমেদ, সবুজ পৃথিবীর পরিচালক শারমিন আলম, জাফলং সিলেট শাখার সাধারণ সম্পাদক মনির হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাপা টাঙ্গাইল শাখার যুগ্ম-সম্পাদক একদিল হোসেন, আলীম আল রাজী তুষার প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত