
দুই জেলায় পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গল ও গতকাল বুধবার নড়াইল সদর ও জামালপুরের মেলান্দহে এ ঘটনা ঘটে।
নড়াইল: নড়াইলের সদর উপজেলায় খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে আবু বক্কর (৫) এবং ওমর ফারুক (২) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভাটিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশুরা ওই গ্রামের মাজেদুল শেখের দুই ছেলে।এলাকাবাসী ও স্বজন সূত্রে জানা গেছে, সদর উপজেলার ভাটিয়া গ্রামে সকালে নিজ বাড়ির পাশে দুই ভাই খেলা করছিল। এসময় তাদের পরিবারের লোকজন যে যার কাজে ব্যস্ত ছিলেন। এরপর বেশ কিছু সময় ধরে তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুজির এক পর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে আপন দুই ভাই আবু বক্কর ও ওমর ফারুককে পানিতে ভাসতে দেখে তাদের দ্রুত উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে যাওয়া হয়। পরে হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগে দ্বায়িত্বরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।নড়াইল সদর থানা পুলিশের ওসি অজয় কুমার কুন্ডু জানান, দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
মেলান্দহ (জামালপুর) : জামালপুরের মেলান্দহে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশু মৃত্যু বরণ করেছে।এ ঘটানায় নিহতের পরিবারসহ এলাকা জুড়ে নেমেছে শুকের ছায়া।মঙ্গলবার (৯)জুন বিকালে উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের রায়েরবাকাই এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।পুকুরে ডুবে নিহত দুই শিশু ঐ এলাকার ে রফিক মিয়ার ছেলে নাফি (৭) আরেকজন একই এলাকার মঞ্জু মিয়ার ছেলে মো:রিফাত(৯)।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মো ওবায়দুর রহমান বলেন খবর পেয়ে সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি।নিহতদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলি, মৃত্যু সম্পর্কে তাদের কোন সন্দেহ না থাকায় পুলিশের কাছে লাশ হস্তান্তরের আবেদন করে।পরিবারের দাবিতে লাশ হস্তান্তর করে একটা অপমৃত্যুর মামলা করা হয়েছে। স্থানীয়রা জানায়,মঙ্গলবার বিকালে পাড়ার ছেলেদের সাথে নাফি ও রিফাত খেলতে যায়।বন্ধুদের সাথে ফুটবল খেলা শেষে বাড়ির পাশের একটা পুকুরে গোসল করতে নেমে তারা দুইজন নিখোঁজ হয়।খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় স্বজনরা নিখোঁজ দুই শিশুকে খোঁজতে থাকে।খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত ১০টার দিকে নাফি ও রিফাত দুইজনকেই পানিতে ভাসতে দেখে।পরে তাদেরকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।