ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

রূপগঞ্জে ছয় মাদককারবারি গ্রেপ্তার

রূপগঞ্জে ছয় মাদককারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একাধিক জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ । গতকাল বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে

উপজেলার গোলাকান্দাইল, বরপা বাসস্ট্যান্ড, চনপাড়া পুনর্বাসনকেন্দ্র ও কায়েতপাড়াসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।এ সময় ৮৫ বোতল বিদেশি মদ, পাঁচশত গ্রাম গাঁজা, ৫৫ বোতল নেশাজাতীয় সিরাপ ফায়ারড্রিল, ৪১ পিস ইয়াবাসহ পুলিশ ৬ কারবারিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন- গোলাকান্দাইল এলাকার মকবুল হোসেন (২৯), বাবু লাল (২০), বরপা এলাকার আকাশ মিয়া(২৪), চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের ফরহাদ হোসেন (২২), রনি মিয়া (২৬) ও কায়েতপাড়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার দিল মোহাস্মদ দিলু (৩০)।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তারাবো পৌরসভা, গোলাকান্দাইল ইউনিয়ন ও কায়ত পাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত