ঢাকা রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বাঞ্ছারামপুরে কৃষি অফিসের পার্টনার কংগ্রেস

বাঞ্ছারামপুরে কৃষি অফিসের পার্টনার কংগ্রেস

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটোরিয়াম হলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাঞ্ছারামপুর কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার তারিকুল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা মো আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার সুষমায় ভৌমিক সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, দূর্ণীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) উপজেলা শাখার সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান দুধ মিয়া মাস্টার, যুব উন্নয়ন অফিসার আব্বাস আলী, সমবায় অফিসার আব্দুল আহাদসহ সরকারি কর্মকর্তারা, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম শিবলী, প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার বহু সংবাদকর্মীসহ পার্টনার কংগ্রেসের সদস্যরা। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা কেউ না কেউ কোন না কোন রোগে আক্রান্ত। তাই আমরা যদি নিরাপদ খাদ্য উৎপাদন করতে পারি তাহলে আমাদের রোগ হবে না। তাই পার্টনার ফিল্ড স্কুল কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টি নিরাপত্তা ও লাভজনক কৃষি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার জন্য এই স্কুল বা কেন্দ্রগুলো গঠন করা হয়েছে। এই আয়োজনে মূলত নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং কৃষিকে বাণিজ্যিকভাবে লাভজনক করে গড়ে তোলা আমাদের মূল উদ্দেশ্য।

পার্টনার কংগ্রেসের শুরুতেই এসব কৃষক-কৃষাণীরা কোন ফলে কোন পুষ্টি রয়েছে এবং তার কাজ কি গানে গানে উত্তম কৃষি তুলে ধরেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত