ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

১০০ পরিবারে ছাগল ও গৃহনির্মাণ উপকরণ বিতরণ

১০০ পরিবারে ছাগল ও গৃহনির্মাণ উপকরণ বিতরণ

নেত্রকোনার কলমাকান্দায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে ১০০ জন সুফলভোগীর মাঝে বিশেষ অনুদান হিসেবে ছাগল ও গৃহনির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় প্রতিটি সুফলভোগীকে দুইটি করে টিন, চারটি সিমেন্টের খুঁটি এবং পাঁচ পিস ফ্লোরম্যাট প্রদান করা হয়। এর আগে একই প্রকল্পের আওতায় প্রত্যেক সুফলভোগীকে দুইটি করে ছাগল বিতরণ করা হয়েছিল। অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কনিকা সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. মো. লুৎফুল কবীর, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন চৌধুরী, মাঠকর্মী অচিন্ত হাজং, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম, সাধারণ সম্পাদক ওবাইদুল হক পাঠানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুফলভোগীরা। এ সময় বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যে ইতিবাচক ফল বয়ে আনছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত