ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ডেঙ্গু প্রতিরোধ সভা

ডেঙ্গু প্রতিরোধ সভা

পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার পৌর অডিটরিয়ামে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অংশীজন সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌর প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: কামাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আজমল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মন্নান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ (মলাত) জোমাদ্দার, উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম হাওলাদার, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, ভাণ্ডারিয়া প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মিলন, প্রবীণ সমাজসেবী মো. হায়দার হাওলাদার, থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল প্রমুখ। সভায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পুরচ্ছন্নতার উপর জোর দেওয়া হয়। এজন্য পৌর সভার ড্রেনেজ ব্যাবস্থা, ফুটপাত এবং সকলের বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য পৌরসভার সকল প্রাথমিক বিদ্যালয়ে একযোগে পরিষ্কার অভিযান শুরু, পৌরসভার ৯টি ওয়ার্ডে মাইকিং, বিলবোর্ড স্থাপন ছাড়াও মাধ্যমিক স্কুল ও কলেজ এবং জনগুরুত্বপূর্ণ স্থানে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভা করার সিদ্ধান্ত গ্রহণে সকলে ঐকমত্য প্রকাশ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত