ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

জমিতে কাজ করার সময় কৃষকের মৃত্য

জমিতে কাজ করার সময় কৃষকের মৃত্য

ঠাকুরগাঁও সদর উপজেলায় কচুক্ষেতে ঘাস নিড়ানোর সময় মৃগী রোগে আক্রান্ত হয়ে এক তরুণ কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার গড়েয়া ইউনিয়নের চক হলদী গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ওই তরুণের নাম সুধীর রায় (২৬)। তিনি চক হলদী গ্রামের আজিন্দ্র রায়ের ছেলে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, সুধীর রায় ২০২২ সাল থেকে মৃগী রোগে ভুগছিলেন। আজ সকালে খাওয়া-দাওয়া শেষে তিনি বাড়ির পাশে একটি কচুক্ষেতে ঘাস নিড়াতে যান। দুপুর আনুমানিক দুইটার দিকে ক্ষেতে কাজ করার সময় হঠাৎ তাঁর মৃগী রোগের খিঁচুনি ওঠে। এতে তিনি কাদার মধ্যে উপুড় হয়ে পড়ে যান। দূর থেকে তাঁর কাকা জগিন (৪৫) বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করতে করতে এগিয়ে আসেন। তবে ততক্ষণে কাদার মধ্যে দম আটকে সুধীরের মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় গড়েয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বেলাল হোসেনসহ পরিবারের সদস্যরা ঠাকুরগাঁও সদর থানায় লিখিতভাবে বিষয়টি জানান। ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. শাহজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত