ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

বিএসটিআইয়ের ভুয়া লোগো ব্যবহারে জরিমানা

বিএসটিআইয়ের ভুয়া লোগো ব্যবহারে জরিমানা

চুয়াডাঙ্গা সদর উপজেলার ফার্মপাড়া ও বেলগাছি রেলগেট এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত তদারকিমূলক অভিযানে এলাকার বিভিন্ন বেকারি ও খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।

অভিযানকালে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও সংরক্ষণ এবং অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে পণ্য বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়।

এ অভিযোগে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় হারুন অর রশিদের মালিকানাধীন মেসার্স নূর ফুড প্রোডাক্টস-কে ২৫ হাজার টাকা এবং বিটু ইসলামের মালিকানাধীন মেসার্স সাকিল চানাচুর-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করে আইনানুগভাবে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. গোলাম ফারুক এবং জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত