ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

মাদক প্রতিরোধে সভা

মাদক প্রতিরোধে সভা

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পিরোজপুরে সামাজিক উদ্যোগের আওতায় এক মতবিনিময় সভা ও প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিরোজপুর জেলা দুপ্রক সভাপতি সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার নাজমুস সাকীব সৌরভ। এ সময় অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবু, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এম.এ. রব্বানী ফিরোজ, খালিদ আবু, হাসান মামুন, পজেটিভ পিরোজপুরের সাধারণ সম্পাদক জুবায়ের আল মামুন ও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সুজনের সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আলম। প্রেসব্রিফিংয়ে জানানো হয়, জেলার ২৬ টি সামাজিক ও পেশাজীবী সংগঠনের অংশগ্রহণে তিন মাসব্যাপী মাদকবিরোধী কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির আওতায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা, গণসমাবেশ, সচেতনতামূলক প্রচারণা, গণনাটক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত