ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

সেলাই মেশিন বিতরণ

সেলাই মেশিন বিতরণ

সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপ দরিদ্র ও দুস্থ মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে ১৬ জনের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে। ‘আর নয় পরনির্ভরশীলতা, নিজ কর্মে বাঁচুক বাংলার নারী’ এ শ্লোগানকে সামনে রেখে শনিবার দুপুরের দিকে জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয় মাঠে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। ওই গ্রুপের সার্বিক ব্যবস্থাপনায় এএম ফষ্টার কেয়ারের আর্থিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে এ সেলাই মেশিন বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) ও সিরাজগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক মোঃ শাহাদাত হুসাইন। সেবা মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি এম. এম কামরুল হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, প্রধান শিক্ষক আইয়ুব আলী, রফিকুল ইসলাম শামীম, প্রভাষক আসলাম হোসেন, ইউনিট লিডার সাংবাদিক আমিনুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত