ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

চীনা রাষ্ট্রদূতের কান্তজিউ মন্দির পরিদর্শন

চীনা রাষ্ট্রদূতের কান্তজিউ মন্দির পরিদর্শন

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মিঃ ইয়াও ওয়েন বলেছেন, এই প্রাচীন মন্দিরের অসাধারন কারুকার্য দেখে আমি অভিভূত হয়েছি।

কান্তজিউ মন্দির শুধু বাংলাদেশের নয়-সমগ্র বিশ্বের জন্য মূল্যবান ঐতিহাসিক সম্পদ। মন্দিরের পরিবেশ এবং ভক্তদের আগমন প্রমাণ করে হিন্দু সম্প্রদায়ের এটি একটি তীর্থ ভূমি। এর সার্বিক উন্নয়নে বাংলাদেশ সরকারের পাশে আমরাও থাকতে চাই।

শুক্রবার বিকেলে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দিনাজপুরের ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দির পরিদর্শন কালে উপরোক্ত কথাগুলো বলেন। দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেট এর ট্রাস্টি ও দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম ও রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিংহ ও নির্বাহী সদস্য ডাঃ ডিসি রায় এর নেতৃত্বে সদস্যরা চায়না রাষ্ট্রদূত মিঃ ইয়াও ওয়েন কে উত্তরিও এবং পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান। সেইসাথে কান্তজিউ মন্দির চত্বরে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রদূতকে গার্ড অব অনার প্রদান করে। রাজ দেবোত্তর এস্টেটের অন্যতম নির্বাহী সদস্য ও বিশিষ্ট ডায়াবেটিস চিকিৎসক ডাঃ ডিসি রায় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মিঃ ইয়াও ওয়েন মন্দিরের ঐতিহ্যবাহী স্থাপত্য ও সাংস্কৃতিক ধর্মীয় বিষয়গুলো তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম. হাবিবুল হাসান, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম, কান্তনগর জাদুঘরের কর্মকর্তা মোঃ শিহাব হোসেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন চীনা রাষ্ট্রদূতের এই সফর দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা আন্তর্জাতিক অঙ্গনে নতুন ভাবে পরিচিতি লাভ করবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত