ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগর বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরনের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহত বা তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান বিএনপির নেতারা।

ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ ইদ্রিস আলী জানান, তিনিসহ ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম, রওশন কাগুজিসহ ১০/১২ জন অফিসে বসা ছিলেন। রাত ১০টার দিকে তারা অফিস তালা দিয়ে, মহিদ্দিনের চায়ের দোকানে চাবি রেখে সামনের মোটর সাইকেল গ্যারেজে বসে ছিলেন। এমন সময় বোমার শব্দ পেয়ে দ্রুত অফিসের দরজা খুলে দেখা যায় অফিসের এক কোনায় আগুন জ্বলছে।

ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম বলেন, বিরোধী দলের লোকজন সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এধরনের ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে রাতেই কালিগঞ্জ থানার পুলিশ সহ বিএনপির নেতা কর্মীরা অফিস পরিদর্শন করেন।

রাতেই এ ঘটনার নিন্দা জানিয়ে কৃষ্ণনগর বাজারে বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতা-কর্মীরা। অবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত