ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

মঠবাড়িয়ায় ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

মঠবাড়িয়ায় ইয়াবাসহ দুই  কারবারি গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানা পুলিশ ঢাকা থেকে ছেড়ে আসা মঠবাড়িয়াগামী ‘বিএম লাইন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই যাত্রীকে আটক করে তাদের দেহ তল্লাশি করলে ২ হাজার ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার গুলিসাখালী গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মো. মঞ্জু মিয়া (৫০) ও এস্কেন্দার হাওলাদারের ছেলে শিপন হাওলাদার (৪৭)। পুলিশ জানিয়েছে, তারা উভয়েই ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক হলেও দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত