ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

মাদকসেবির এক বছর কারাদণ্ড

মাদকসেবির এক বছর কারাদণ্ড

পাবনার ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে ডাবলু (৩২) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার রাত ৮টার দিকে পৌর এলাকার কালিবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই রায় দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এসময় তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। দণ্ডপ্রাপ্ত যুবক কালীবাড়ি আদর্শ গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৮ এর ৩৬(৫) ধারায় ওই যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত