
বিএনপির প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কালো মানিক নামের গরু উপহার দিয়ে আলোচনায় আসা পটুয়াখালীর মির্জাগঞ্জের সোহাগ মৃধাকে গ্রেপ্তার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ। বিষয়টি জানিয়েছেন মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. তৌহিদুজ্জামান। সোহাগ মৃধা উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা। রোববার (১৪ জুন) তাকে গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, সোহাগ মৃধার বিরুদ্ধে একটি মারামারি এবং একটি পর্নোগ্রাফি আইনের মামলাসহ মোট দুটি মামলা রয়েছে।