ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা ও একটি এস. আলম পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে সংঘটিত এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়। নিহতরা হলেন- মাতামুহুরি উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ছয়কুড়ি টিক্কা এলাকার বাসিন্দা হাসান আলী (৬৫) এবং সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার শৈলজানা এলাকার আফজাল সরকার (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চট্টগ্রাম অভিমুখে যাত্রারত একটি সিএনজি অটোরিকশা টৈইটং বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এস আলম পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীরা গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পথচারীরা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত