
চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের চুয়াডাঙ্গা ব্যাটালিয়ান (৬ বিজিবি) সদর দপ্তরের সামনে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে রাসেল (২৮), বনি আমিন (২৫) ও পিন্টু হোসেন (৩০) গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাসেলের অবস্থা অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এক সপ্তাহ পর রোববার (১৫ জুন) সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাসেলের মৃত্যু হয়। গত রবিবার (৭ জুন) দুপুর ২টার দিকে দুর্ঘটনার ঘটনার ঘটনা ঘটে। নিহত রাসেল সদর উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামের শামীম ওরফে শ্যামলের ছেলে। নিহতর বাবা শামীম জানান, গত ৭ জুন দুপুরে আমার ছেলে রাসেল সরোজগঞ্জ বাজার থেকে মোটরসাইকেল যোগে চুয়াডাঙ্গা শহরে যাওয়ার পথে বিজিবি সদর দপ্তরের নিকট পৌঁছায়।