ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের পর আগুনে পুড়িয়ে হত্যার দায়ে পলাতক স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ৫ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আলাল সেক (৫২) উপজেলার রহিমপুর গ্রামের মজর উদ্দিনের ছেলে। গতকার বুধবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল ১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। রায়ের বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, দেওয়ানগঞ্জ উপজেলার দক্ষিণ রহিমপুর গ্রামে ২০০৮ সালের ২৬ মে রাতে স্ত্রী নাইফুল বেগমকে যৌতুকের দাবিতে মারধরের পর আগুনে পুড়িয়ে হত্যা করে স্বামী আলাল সেক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত