ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

চান্দিনায় গাঁজাসহ গ্রেপ্তার চার

চান্দিনায় গাঁজাসহ গ্রেপ্তার চার

কুমিল্লার চান্দিনা থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজা উদ্ধার করেছে ও মাদক ব্যবসায়ীসহ সর্বমোট চারজনকে গ্রেপ্তার করেছে। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে দুই কেজি গাঁজাসহ হাবিবুর রহমান হৃদয় (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সে চান্দিনা উপজেলার ৩নং মাধাইয়া ইউপির নাওতলা এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পৃথক অভিযানে মাদক সেবনের অপরাধে দুই যুবককে গ্রেপ্তারের পর সাজা প্রদান করা হয়েছে। তাদের মধ্যে চান্দিনার বোল্লারচর এলাকার আবু তাহেরের ছেলে মোঃ সাকিবকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং একই এলাকার মো. দুলালের ছেলে শাহজালালকে ১০ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সাজা ঘোষণার পর তাদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া আক্তার হোসে নামে অপর এক আসামিকে সিআর ওয়ারেন্টমূলে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার ভেরুনিয়া (মহিচাইল) এলাকার সেলিম মিয়ার ছেলে। গ্রেফতারের পর তাকেও আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত