ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে জাহিদ হাসান আনন্দ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই সহযোগীকে আটক করেছে পুলিশ।

গত মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে কালীগঞ্জ পৌরসভার ঘোনাপাড়া এলাকার ইউরো বাংলা গ্যাস ফ্যাক্টরি সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহত জাহিদ হাসান আনন্দ উপজেলার মূলগাঁও চরপাড়া এলাকার আমিন মিয়ার পুত্র। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।

স্থানীয়রা জানান, আনন্দ কয়েকজন সহযোগীকে নিয়ে ইউরো বাংলা গ্যাস ফ্যাক্টরির পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরির চেষ্টা করেন। একটি লাইনের সংযোগ বিচ্ছিন্ন থাকায় তারা বৈদ্যুতিক খুঁটি থেকে তার কেটে সরিয়ে নেওয়ার সময় অসাবধানতাবশত সচল বিদ্যুৎ লাইনের সংস্পর্শে চলে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আনন্দের মৃত্যু হয়।

বুধবার স্থানীয়রা নিহত আনন্দর দুই সহযোগী আশিক ও খাইরুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় তাদের কাছ থেকে চুরি করা তারও উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, পল্লী বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ওই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে হেফাজতে নিয়ে চুরিকৃত তার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বুধবার থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে, যার নং ২৪। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে এবং আটককৃতদের গাজীপুর আদালতে প্ররণ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত