ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

রাজবাড়ী সদর উপজেলার প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে মাছের পোনা বিতরণ করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি)। বুধবার সদর উপজেলার কোলারহাট শাখা কার্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ২০ জন খামারির মাঝে ২৫ হাজার মাছের পোনা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর সদর এলাকার ব্যবস্থাপক (দাবি) মো. বাহাহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ডেভেলপমেন্ট ইউনিট (বিডিইউ) কর্মকর্তা মো. সালাউদ্দিন মোল্লা, এগ্রিকালচার ইনচার্জ শওকত হোসেন, ব্র্যাক কোলারহাট শাখা ব্যবস্থাপক (দাবি) মো. ইউসুপ আলীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত