ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

কালিহাতীতে জমি বিরোধে যুবদল নেতা খুন

কালিহাতীতে জমি বিরোধে যুবদল নেতা খুন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নে জমির সীমানা নিয়েদীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত যুবদল নেতা শাহআলম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজধানীর বাংলাদেশ মেডিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে তিনি মারা যান। তিনি দুর্গাপুর মধ্যপাড়া গ্রামের আলী আজগরের ছেলে এবং ২নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন। স্থানীয় সূত্র জানায়, রামদেবপুর উত্তরপাড়া এলাকার একটি আকাশমনি বাগানেরজমি নিয়ে নবা সুতার ও বাদশা মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধচলছিল। গত সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে বৃষ্টির পানিতে স্থানীয় নবা সুতারের বাড়ির মাটি ধুয়ে বাদশা মিয়ার জমিতে পড়লে বিষয়টি নিয়ে প্রথমে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষেরূপ নেয়। এতে যুবদল নেতা শাহ আলম সহ কয়েকজন আহত হন। পরিবার ও স্থানীয়রা জানায়, সংঘর্ষের পর যুবদল নেতা শাহ আলমকে প্রথমেস্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নতচিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। রাজধানীর বাংলাদেশ মেডিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকেতিনি মারা যান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত