
জামালপুরের দেওয়ানগঞ্জে দশম শ্রেণি পড়ুয়া এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে রাজীব হোসেন (৩৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল ১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক এ বিষয়ে জানান, উপজেলার বাঘারচর গ্রামে গত ২০১৫ সালের ৭ জুন গভীর রাতে ওই মাদ্রাসা শিক্ষার্থীর শোবার ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করেন প্রতিবেশী রাজীব হোসেন। এ ঘটনায় ওই শিক্ষার্থী বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করেন।