ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু

নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় পোনা নদীতে গোসল করতে গিয়ে আলী হোসেন মাঝি (৭৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বুধবার সকালে উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। আলী হোসেন মাঝি উত্তর শিয়ালকাঠি গ্রামের মৃত হাজী মহব্বত আলীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে আলী হোসেন মাঝি স্থানীয় মঞ্জু মার্কেটের একটি দোকানে বসে ফুটবল খেলা দেখছিলেন। খেলা দেখা শেষে সকাল সাড়ে ৮টার দিকে তিনি নিজ বাড়ির সামনের পোনা নদীর খেজুর গাছের ঘাটলায় গোসল করতে যান। এ সময় অসাবধানতাবশত পা পিছলে নদীতে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে। পরে তিনি স্রোতের টানে ভেসে বাঞ্ছার খাল এলাকার দিকে চলে যান। সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় বরফ কল সংলগ্ন মামুনের দোকানের সামনে নদীতে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত