
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মনোহরপুর গ্রামের কৃষক রায়তুর রহমান রিপনের চুরি যাওয়ার ৩টি গরু উদ্ধার করা হয়েছে। প্রায় ২ ঘণ্টার মধ্যে এ গরু উদ্ধার করায় প্রশংসিত হয়েছে পুলিশ। তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে ওই গ্রামের কৃষক তাইজুর রহমান রিপনের গোয়াল ঘর থেকে সংঘবদ্ধ চোরেরা ৩টি গরু চুরি করে ট্রাকে তুলে নিয়ে যায়। এ ঘটনার সঙ্গে সঙ্গে কৃষক রনি থানা পুলিশকে মুঠোফনে বিষয়টি অবহিত করে। এ সংবাদে পুলিশ দ্রুত তাড়াশ-রাণীরহাট সড়কে একটি ভটভটি গাড়ি দিয়ে সড়ক অবরোধ করে রাখে। এ সময় সংঘবদ্ধ চোরেরা গরু ভর্তি ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ চুরির কাজে ব্যবহৃত ট্রাক জব্দসহ গরু ৩টি উদ্ধার করে থানায় আনা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।