ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

পানি পরিশোধনাগার নির্মাণ

পানি পরিশোধনাগার নির্মাণ

টাঙ্গাইল শহরে একাধিক ভূগর্ভস্থ পানি পরিশোধনাগার উচ্চ জলাধারের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন মৎস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার সকালে আশেকপুর ও কলেজপাড়া এলাকায় এসবের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার মো. আদিবুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. রাইসুল ইসলাম, প্রাক্কলনিক মীর মহসিন উদ্দিন আকাশ, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমীন প্রমুখ। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানায়, পৌরসভায় পানি সরবরাহ ব্যবস্থার সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্প হতে টাঙ্গাইল পৌরসভার বিদ্যমান পানি সরবরাহ ব্যবস্থার বাইরেও আরও কিছু উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে দুইটি ভূ-গর্ভস্থ পানি পরিশোধনাগার (৩৫০ ঘনমিটার/ঘণ্টা পরিশোধন ক্ষমতা সম্পন্ন) এবং দুইটি উচ্চ জলাধার (৬৮০ ঘনমিটার ধারণ ক্ষমতা সম্পন্ন) নির্মাণ করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত