ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

খালের অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রতিমন্ত্রীর নির্দেশ

খালের অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রতিমন্ত্রীর নির্দেশ

বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার মিরকাদিম পৌরসভায় অবস্থিত নয়নের খাল নামে পরিচিত খালের খনন কাজ পরিদর্শন করেন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় নয়নের খাল খনন পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, জেলা প্রশাসক, সৈয়দা নুরমহল আশরাফী ও পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএম। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, দেশের কৃষি, সেচ ব্যবস্থা, বন্যা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসনে বাংলাদেশ সরকার দেশে খাল ও জলাশয় খননের একটি দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনের অংশ হিসেবে মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার নয়নের খাল খনন হচ্ছে। নয়নের খাল দখল করে চারপাশে যেসকল অবৈধ স্থাপনা গড়ে উঠেছে তা দ্রুত সময়ের মধ্য উচ্ছেদ করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সৈয়দ আন নূর মহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত