ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

বিদ্যুৎস্পর্শে মা-ছেলের মৃত্যু

বিদ্যুৎস্পর্শে মা-ছেলের মৃত্যু

নোয়াখালীর চাটখিলে পুকুরে পানি সেচের মোটরের বৈদ্যুতিক তারে জড়িয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে চাটখিল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছয়ানী টবগা গ্রামের মুনছুর মেম্বারের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের খোকন চন্দ্র ঘোষের স্ত্রী অঞ্জনা রানী ঘোষ (৩৫) এবং তার ছেলে রাহুল ঘোষ (৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল চন্দ্র ঘোষসহ একাধিক ব্যক্তির মালিকানাধীন একটি পুকুর থেকে মোটর দিয়ে পানি সেচ করা হচ্ছিল। এ সময় খোকন চন্দ্র ঘোষের ছেলে রাহুল অসাবধানতাবশত মোটরের বৈদ্যুতিক তারে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত