ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

নদীর তীরে পড়েছিল শ্রমিকের লাশ

নদীর তীরে পড়েছিল শ্রমিকের লাশ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে নদীর তীর থেকে মুখমণ্ডল থেতলানো অবস্থায় এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের সামনে দিয়ে বয়ে চলা কালনী নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়। রাতের কোনো এক সময় তাকে হত্যা করে ফেলে রাখা হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের। নিহত শফিক মিয়া (৩১) আব্দুল্লাহপুর গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। তিনি স্থানীয় আব্দুল্লাহপুর বাজারে শ্রমিকের কাজ করতেন।স্থানীয়রা জানায়, সম্প্রতি শফিক মিয়া ও তার স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। তাদের দুটি কন্যাসন্তান রয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করা হয়। ওই মীমাংসার অংশ হিসেবে সাবেক স্ত্রীকে ভরণপোষণ বাবদ ৫০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত