ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

কাঙ্গাল হরিনাথের জীবন-কর্ম নিয়ে সেমিনার

কাঙ্গাল হরিনাথের জীবন-কর্ম নিয়ে সেমিনার

গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ, সাহিত্যিক কাঙ্গাল হরিনাথ মজুমদারের ‘জীবন-কর্ম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কুষ্টিয়ার কুমারখালীর কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতিজাদুঘরে সেমিনারের আয়োজন করে জাদুঘর কর্তৃপক্ষ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় জাদুঘরের সমকালীন শিল্পকলা ও বিশ্বসভ্যতা বিভাগের কীপার শক্তি পদ হলদার। প্রধান আলোচক ছিলেন জাতীয় জাদুঘরের উর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা ড. শওকত ইমাম খান। কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতারের সভাপতিত্বে এবং কুমারখালী তাঁতবোর্ডের সহকারী মহাব্যবস্থাপক মেহেদী হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমারখাল থানার ওসি জামাল উদ্দিন, কাঙ্গাল হরিনাথ মজুমদারের ৪র্থ বংশধর অশোক মজুমদারের সহধর্মিণী গীতা রাণী মজুমদার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত