ঢাকা রোববার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

পত্রিকার সম্পাদককে হত্যাচেষ্টার অভিযোগ

পত্রিকার সম্পাদককে হত্যাচেষ্টার অভিযোগ

ঢাকা থেকে প্রকাশিত ‘দৈনিক জনতার জমিন’ পত্রিকার প্রকাশ ও সম্পাদক জাবেদ আলম কিরণকে অপহরণ করে হত্যার চেষ্টা, অব্যাহত প্রাণনাশের হুমকির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী। একইসঙ্গে হুমকিদাতাদের কর্তৃক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্পাদক এবং তার পরিবারের সদস্যদের অশালীন ভাষায় গালমন্দ করারও প্রতিবাদ জানিয়েছে তিনি। গতকাল শনিবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন, দৈনিক জনতার জমিন পত্রিকার প্রকাশ ও সম্পাদক জাবেদ আলম কিরণ। তিনি অভিযোগ করে বলেন, ঢাকা ও সোনাইমুড়ীর একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে তাকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে আসছে। তাদের মধ্যে একজন গত দুই বছর আগে ব্যাক্তিগত সম্পর্কের সূত্র ধরে তার কাছ থেকে টাকা ধার নেন। ওই টাকা চাইতে গেলে ওই ব্যক্তি সংঘবদ্ধ চক্রটির সঙ্গে একত্রিত হয়ে ২০২৫ সালের প্রথম দিকে ঢাকা থেকে আমাকে অপহরণ করে নিয়ে দুইদিন আটকে রাখে। পরবর্তীতে আমার গাড়ি চালককের সঙ্গে আঁতাত করে আমার অজান্তে গাড়িতে জিপিএস টেকার লাগিয়ে ঢাকা, সোনাইমুড়ীসহ একাধিক স্থানে আমার ওপর হামলা চালায়।

সাম্প্রতিক সময় তারা আমি, আমার মা’সহ পরিবারের সদস্যদের নিয়ে ফেসবুকে প্রাণনাশের হুমকি ও অশালীন ভাষায় গালমন্দ করে আসছে। তিনি আরও অভিযোগ করে বলেন, এসব বিষয় গত ডিসেম্বর সোনাইমুড়ী থানায় ৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত একাধিক ব্যাক্তির নাম উল্লেখ করে একটি জিডি করি। কিন্তু দীর্ঘ ৬ মাস পার হলেও আজ পর্যন্ত আমি সোনাইমুড়ী থানায় দায়ের করা জিডির কোনো প্রতিকার পায়নি। তাই ওই চক্রটি যেকোন মুহুর্তে তার বড় ধরনের ক্ষতি করতে পারে বলে আশংকা করছেন তিনি। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত