ঢাকা রোববার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা পুলিশের হস্তক্ষেপে সম্পন্ন

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা পুলিশের হস্তক্ষেপে সম্পন্ন

ভোলার চরফ্যাশনে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মৃত বাবার লাশ দাফন নিয়ে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহতের সন্তানদের বাধার কারণে দুইবার কবর খোঁড়া হলেও দীর্ঘ সময় দাফন বন্ধ থাকার পর পুলিশ এবং এলাকাবাসীর হস্তক্ষেপে অবশেষে বাড়ির উঠানে দাফন সম্পন্ন করা হয়েছে। গতকাল শনিবার উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ৩ নম্বর ওয়ার্ডের জলিল পণ্ডিতের বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জলিল পণ্ডিত জীবদ্দশায় চারটি বিয়ে করেন। বর্তমানে তার দুই স্ত্রী ও সাত সন্তান রয়েছে। মৃত্যুর আগে জলিল পণ্ডিত তর সম্পত্তির বড় অংশ ছোট স্ত্রীর মেয়ে খাদিজা আক্তারের নামে দলিল করে দিয়ে যান। এই বিষয়টিকে কেন্দ্র করে সন্তানদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল।

গতকাল শনিবার সকালে জলিল পণ্ডিতের মৃত্যু হলে স্বজনরা পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি নেন। এ সময় একপক্ষের সন্তানরা দাফনে বাধা দেন। সেখানে দাফন করতে না পেরে বাড়ির উঠানে দ্বিতীয়বার কবর খোঁড়া হয়। কিন্তু সেখানেও বাধার মুখে পড়েন তারা। একপর্যায়ে লাশ বাড়ির উঠানে রেখে ভাই-বোন ও সন্তানদের মধ্যে তর্ক-বিতর্ক, ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। লাশের সামনে এমন ঘটনায় গ্রামবাসী হতবাক হন। খবর পেয়ে শশীভূষণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় কয়েক ঘণ্টা বৈঠক শেষে বিরোধের সাময়িক অবসান হলে বাড়ির উঠানে জানাজা শেষে মরদেহ দাফন করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত